সারাদেশ

গাছের ডাল মাথায় পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের বদল বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তারেক রহমান শুভ (১৭) একই এলাকার মো.ফারুকের ছেলে।

ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে একই গ্রামের শুভ ও মহিব উল্ল্যার ছেলে মোজাম্মেল হোসেন চুক্তিতে বদল বাড়ির ব্যবসায়ী সালাউদ্দিনের পুকুর পাড়ের গাছ কাটার কাজ নেয়। গাছ কাটার সময় শুভ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোজাম্মেল গাছের উপরের ডাল পালা কাটছিলেন। কাটা একটি ডাল পড়তে দেখে শুভ দৌঁড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। পরে ডালটি মাথায় পড়লে গুরুত্বর আঘাত পায় সে। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা