সারাদেশ

চট্টগ্রামে লেদেই তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বিদেশি অস্ত্রের অনুকরণে চট্টগ্রামের লেদ মেশিনের কারখানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। নামও রাখা হচ্ছে বিদেশি অস্ত্রের নামে। অনেক ক্ষেত্রে এ অস্ত্রের কার্যকারিতা আরও বেশি।

এ ধরনের একটি রিভলবারসহ একজনকে আটকের পর অস্ত্র তৈরির রহস্য উন্মোচনের পাশাপাশি কারিগরের সন্ধানে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।

উদ্ধারের পর অস্ত্রের ধরন দেখে হতবাক চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিদেশি অস্ত্র বলে মনে হলেও মূলত উদ্ধার হওয়া অস্ত্রটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে লেদ মেশিনের কারখানায় তৈরি করা হয়েছে।

নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ দেশে তৈরি অত্যাধুনিক এ অস্ত্রসহ ফারুক নামে একজনকে আটক করে। ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার ইয়াসির আরাফাত বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি দেশীয় হলেও সেটি উন্নতমানের। অস্ত্রটি তৈরিতে যে কারিগরি দক্ষতা তা আমরা পূর্বে দেখিনি। অস্ত্রটি উন্নত কারিগর দ্বারা তৈরি বলে আমরা মনে করি।

মূলত ইংল্যান্ডের বিখ্যাত ওয়েবলি অ্যান্ড স্কট কোম্পানির রিভলবারের অনুকরণেই তৈরি করা হয়েছে অস্ত্রটি। গায়ে খোদাই করে অস্ত্র এবং কোম্পানির নামও লেখা হয়েছে। সে সঙ্গে কার্যকারিতা বাড়াতে বাড়তি একটি ব্যারেল লাগানো হয় রিভলবারটিতে।

আগে কক্সবাজারের মহেশখালীসহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলে হাতেই তৈরি হতো দেশীয় অস্ত্র। তবে এটি শহরের অত্যাধুনিক লেদ মেশিন কারখানায় তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ।

সিএমপির উপকমিশনার ফারুক উল হক বলেন, অস্ত্রটি সিঙ্গেল শুটার হলেও এটি অনেক বেশি ক্ষতি করতে সক্ষম। অস্ত্রটি দিয়ে অনেক দূর থেকেও নিখুতভাবে লক্ষ্যে আঘাত করা সম্ভব।

বিশেষ এ অস্ত্র তৈরির কারখানা এবং কারিগরের সন্ধানে ফারুককে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। আকবর শাহ থানায় পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা