সারাদেশ

শিশুসহ ভারতফেরত ৩ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৬ মাসের শিশুসহ তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৯ মে) সন্ধ্যায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার রেহনেওয়াজ রনি জানান, কোয়ারেন্টাইনের ১৪তম দিন (১৮ মে) ভারত ফেরত যাদের করোনার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিল, তাদের মধ্যে তিন জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এর মধ্যে বেনাপোলে নিশাত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সাড়ে ১০ বছর বয়সী ক্যান্সার রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। তার সঙ্গে থাকা মা ও মামার নেগেটিভ এসেছে।

এছাড়া যশোর বক্ষব্যাধী হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক নারী (২৩ বছর) ও তার ৬ মাস বয়সী শিশুর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিন জনকেই বুধবার (১৯ মে) সন্ধ্যার পর যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

মেডিক্যাল অফিসার রেহনেওয়াজ রনি আরও জানান, ক্যান্সার রোগী ওই শিশুর মা করোনা নেগেটিভ হলেও সন্তানের সঙ্গে তিনি হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে অবস্থান করছেন।

এছাড়া আজ বৃহস্পতিবার (২০ মে) আসা ফলাফলে ভারত ফেরত কারও শরীরে করোনা পাওয়া যায়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা