সারাদেশ

তাহিরপুরে ৩৪ আসামির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় ৩৪ আসামি আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে আত্মসমর্পণের পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৬ মে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে দুইপক্ষের সংঘর্ষে পৃথক দুটি মামলা হয়। বৃহস্পতিবার ইসমাইল মিয়া নামের একজনের করা মামলায় বাহা উদ্দিন (৩০), জীবন মিয়া (৩৩), আলমগীর মিয়া (৪৭), হোসাঙ্গীর মিয়া (২৭), রহমগীর মিয়া (২৯) ও মারুফ (২২) আত্মসমর্পণ করেন।

অপরদিকে আবুল কাশেমের করা মামলায় একইদিন হিমেল মিয়া (৩০), মোফাজ্জল হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (২৬), ইসহাক মিয়া (৪৬), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইদ্রিস আলী (৫৫), সোহেল মিয়া (৩৫), সরোয়ার হোসেন (২৭), জয়নাল মিয়া (৩৫), জাকারিন আহমদ (২৮), রতি মিয়া (৪০), মতি মিয়া (৩৬), সুভাষ মিয়া (৫০), আকিক মিয়া (৪৫), নিজাম উদ্দিন (৫৫), মানিক মিয়া (৩২), রতন মিয়া (৩০), হিরণ মিয়া (২৭), নিজাম উদ্দিন (৫৪), জাকারিয়া (৩২), কিবরিয়া (৩০), শাহরিয়ার (৪২), এবাদুল (৩২), আজিজুল (৩৫), মুন্না (৫০), আমির (৪৫), মনির (৩০) ও আজিম (৩৮) আত্মসমর্পণ করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, দুটি মামলার ৩৪ আসামি থানায় আত্মসমর্পণ করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা