সারাদেশ

মুন্সীগঞ্জে লেগেই আছে সংঘাত 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: কিছুতেই থামছেনা মুন্সীগঞ্জের চরাঞ্চলের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামের হামলা, মারধর ও লুটপাট। প্রতিনিয়ত নিরীহ মহিলাদের উপর হামলা মারধর করছে সন্ত্রাসীরা। চালাচ্ছে বাড়ীঘর ভাংচুর করছে লুটপাটও। এমন অভিযোগ প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে অহরহ। এসব ঘটনার ধারাবাহিকতায় আজ (১৯ মে) বুধবার দুপুর সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ঘটে মহিলাদের মারধর ও লুটপাটের।

স্থানীয়রা জানান, বিগত একবছর যাবৎ শামসুদ্দিন হালদার (মামুন) ও নজির হালদারের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে সেই বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যে ৮ বার সংঘর্ষে জড়িয়েছে গ্রুপ দুটি। এসব ঘটনায় একাধিক মামলা হলেও থামছেনা সহিংসতা হানাহানি, মারামারি ও লুটপাট।

বুধবার সকালে শামসুদ্দিন হালদার মামুনের পক্ষের লোকজন প্রতিপক্ষ নজির হালদার গ্রুপের পুরুষ শূন্য নিরীহ মহিলাদের উপর হামলা চালিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ময়না বেগম (৪০), হাসি বেগম (৪৫), মুক্তা (৩০), মিশু (২৫), বুলু বেগম (৪০), শিল্পি বেগম (৪০), রমজান ঢালী (৬০) ও সাহিদা বেগম (৫৫) তার শিশু ছেলে আল-আমিনকে মেরে আহত করে। এছাড়াও এর আগের মারামারি মামলায় গতকাল মঙ্গলবার জামিন পেয়ে বাড়িতে আসা নুরুকেও মারধর করে মাথা ফাটিয়ে দেয় সন্ত্রাসীরা।

আহত শাহনাজ বেগম বলেন, দুপুরের হঠাৎ করে মামুন হালদারের পালিত সন্ত্রাসী সোনা মিয়া ও তার ছেলে বাবুল, ইসলাম ও আমিনুল গ্রামে ঢুকে নিরীহ মহিলাদের মারধর করে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এসব ঘটনায় আমরা চরম আতংকের মধ্যে রয়েছি।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা