সারাদেশ

'পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া মানে মানুষকে হয়রানি করা'

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : করোনাকালে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া মানে সাধারণ মানুষকে আরও বেশি হয়রানির মধ্যে ফেলে দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার(১৭ মে) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি ।

তিনি আরও বলেন,সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সঠিক কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং সেটার কোন উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। সেই সাথে আমরা এই সরকারের উদাসীনতা,অনভিজ্ঞতা লক্ষ্য করেছি। আমরা মনে করি এটি সরকারের একটি চরম ব্যর্থতা। এই ব্যর্থতার কারণেই আজ এই সমস্যাগুলো তৈরি হয়েছে।

লকডাউনকে এই সরকার বিরোধী দলের উপর ক্রেক ডাইন হিসেবে ব্যবহার করছে এমনি অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন,২৬ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা সফল উপলক্ষে যে ঘটনাগুলো ঘটেছে, তা সব তারাই(সরকার) ঘটিয়েছে। এরপর একদিকে তারা(সরকার) যেমন ধর্মীয় সংগঠনগুলো অন্যদিকে বিরোধী দলের উপর আক্রমণটা করেছে। আমাদের ৪’শ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।

মহাসচিব আরো বলেন,সরকার এই করোনাকাল প্রমাণ করে দিয়েছে তারা একটি ব্যর্থ সরকার। তাদের কোন যোগ্যতা ও ক্ষমতা নেই। শুধুমাত্র দুর্নীতি ও লুটপাটের জন্য জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে তারা। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা