সারাদেশ

নরসিংদীর সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৯ মে) বেলা দুপুরের দিকে এই চুরির ঘটনা ঘটেছে।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সৈয়দ আমিরুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

চুরি হওয়া নবজাতক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার প্রসূতি সুমাইয়া আক্তারের ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, দুই দিন আগে নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে সুমাইয়া আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এসময় এক ছেলে নবজাতকের জন্ম হয়। পরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় রোববার বেলা ১১টার দিকে ওই নবজাতককে চিকিৎসার জন্য শিশুটির নানী পরিবানু নরসিংদী সদর হাসপাতালের ২য় তলায় বহি:বিভাগে নিয়ে আসেন। এসময় হাসপাতালে রোগীর লম্বা সিরিয়াল থাকায় সিরিয়াল এগিয়ে আনার চেষ্টা করার জন্য নবজাতকের নানী পরিবানুকে পরামর্শ দেয় পাশে থাকা অজ্ঞাত এক নারী। এক পর্যায়ে নবজাতক নাতিকে অজ্ঞাত ওই নারীর কোলে দিয়ে সিরিয়ালের খবর নিতে সামনে এগিয়ে যান নবজাতকের নানী পরিবানু। এই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই ওই নবজাতককে নিয়ে উধাও হয়ে যায় অজ্ঞাত ওই নারী।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ দেখে নবজাতক চুরিতে অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চালায় পুলিশ।

নবজাতকের নানী পরিবানু জানান, শিশুটিকে যদি না পাওয়া যায় তাহলে আমার মেয়ের সংসার নষ্ট হয়ে যাবে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই। হারানো ধনকে বুকে পেতে চাই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সৈয়দ আমিরুল হক শামীম বলেন, সদর হাসপাতালে নবজাতক চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে পুলিশ। আমরাও হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতা করছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা