সারাদেশ

সুদের জন্য হালখাতা!

নিজস্ব প্রতিনিধি: চাল, তৈল, মুদিদোকানী, চা দোকানী, হার্ডওয়ার ব্যবসায়ী, স্যালো, ট্রাক্টর মালিক সহ নানা ধরণের পেশার মানুষের হালখাতা হলেও রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রতি বছরই বসে সুদেকারবারীদের হালখাতার আয়োজন।

অন্যান্যে ব্যবসার মতোই সুদগ্রহণ কারীদের বাড়ীতে চিঠি প্রদান করে বাৎসরিক রিকভারী করা হয় প্রকাশ্যে ধুমধামের মধ্যে দিয়েই। গোপনে এ কার্যক্রম চালিয়ে আসলেও তাদের আধিপত্য ওপেন সিক্রেট।

রোববার (৯ মে) উপজেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজার আশার আলো সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এ বার্ষিক রিকভারী হালখাতার আয়োজন করেছে।

তাদের বিতরণকৃত একটি চিঠি আমাদের হাতে এসেছে। চিঠিতে উল্লেখ রয়েছে, আশার আলো সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ, স্থাপিত-২০১৯, ডাকঘর: জঙ্গল বাজার, উপজেলা: বালিয়াকান্দি, জেলা: রাজবাড়ী।

জনাব/ মহাশয়, এইমর্মে জানানো যাইতেছে যে, আগামী ২৫ বৈশাখ ১৪২৮ বাংলা, ৯ মে ২০২১ ইং, রোজ রবিবার আশার আলো সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: এর বার্ষিক রিকভারী।

তাই আপনি আপনার মুনাফাসহ+ আসল টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। আপনার উপস্থিতি ও সহানুভুতি একান্ত ভাবে কামনা করি। ধন্যবাদান্তে সভাপতি। আমাদের কাছে চিঠিতে উল্লেখ রয়েছে, লোন ২০০০০+সুদ=৬২০০।

সুদে টাকা নেয়া কয়েকজন নাম না প্রকাশের শর্তে বলেন, এ হালখাতাটি জঙ্গল বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুজিত বিশ্বাসের ঘরে অনুষ্ঠিত হচ্ছে।

তবে এ বিষয়ে সুজিত বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমার জানা মতে এ নামে কোন সমিতি নেই।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি এখনই জানতে পেরেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে এ হালখাতাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। বন্ধ না হলে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা