জাতীয়

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেতৃত্ব থেকে বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পর এবার গ্রুপের বাকি দুই বড় কোম্পানি বেক্সিমকো লিমিটেড (বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি) ও শাইনপুকুর সিরামিকসকের পর্ষদ থেকে বাদ পড়লেন তিনি।

এ দুই কোম্পনিতে চেয়ারম্যান হিসেবে আগের মত থেকে যাচ্ছেন তার বড় ভাই সোহেল এফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এ তিন প্রতিষ্ঠানেই ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সালমান এফ রহমান।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় সালমান রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদের অনাপত্তি দেওয়া হয়েছে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা