সারাদেশ

মাদারীপুরে স্পিডবোট দুর্ঘটনার ৮ কারণ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: শিবচরে স্পিডবোট দুর্ঘটনার নেপথ্যে ৮টি কারণ শনাক্ত করেছে জেলা প্রশাসনের তদন্ত দল। ২৬ জন নিহত হওয়ার পর ঘটিত তদন্ত দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এতে চালক নেশাগ্রস্ত অবস্থায় অতিরিক্ত গতিতে বোট চালানোসহ দুঘর্টনার পেছনে আটটি কারণ দেখানো হয়েছে। এছাড়া ঘাটের ১৬টি অব্যবস্থাপনা আর ২৩ দফা সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে তদন্ত দলের প্রধান মো. আজাহারুল ইসলাম মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে তা হলো- কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলমান সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইজারাদার কর্তৃক স্পিডবোটটি শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটে আসার সুযোগ করে দেয়, স্পিডবোট চালকের অসর্তকতা, চালকের কোনো প্রশিক্ষণ না থাকা, চালক নেশাগ্রস্ত অবস্থায় বোট চালানো, অতিরিক্ত স্পিডে বোটটি চালানো, নৌ-চলাচলে নিষেধাজ্ঞা থাকায় চালক কর্তৃক স্পিডবোডটি ঘাটে না ভেড়া, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ কর্তৃক কোভিট-১৯ বিস্তার রোধকল্পে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে না পারা এবং ঘাটের অব্যবস্থাপনা। এছাড়া ঘাটের ১৬টি অব্যবস্থাপনার কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে।

তদন্ত দলের প্রধান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছি। নৌ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, উদ্ধারকৃত যাত্রী, বোট মালিক সমিতির প্রতিনিধি, ঘাটের বোট চালক, ট্রলার চালক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। এছাড়া স্পিডবোট চালকের ডোপটেস্টের ফলাফল সংগ্রহ করে আটটি দুর্ঘটনার কারণ দেখিয়েছি। ঘাটের অব্যবস্থাপনার ১৬টি তথ্য তুলে ধরে সেসব বাস্তবায়নের জন্যে ২৩ দফা সুপারিশমালাও দিয়েছি।’

এব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘তদন্ত দলের কারণগুলো খতিয়ে দেখে ঘাটের অব্যবস্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যেসব সুপারিশমালা দিয়েছেন, সেসব সরকারের উচ্চ মহলে পাঠানো হবে। যদি ঘাটের শৃঙ্খলা আনতে এসব সুপারিশ কাজে লাগে, তাহলে অবশ্যই বাস্তবায়ন করা হবে।’

মাদারীপুর জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেইন, চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপনা বিভাগের নৌ-নিরাপত্তা ও ট্রাফিকের সহকারী পরিচালক শাহাদাত হোসেন ও নারায়ণগঞ্জের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার আসমাদুল ইসলাম।

এদিকে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, স্পিডবোটের চালক শাহ-আলমের ডোপ টেস্টের মাধ্যমে গাঁজা ও ইয়াবা সেবনের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি দুর্ঘটনার দিনও মাদকসেবন করেন। নেশাগ্রস্ত থাকলে হিতাহিত জ্ঞান থাকে না। এই কারণে দুর্ঘটনার কথাও তারা বলেন।

গত ৩ মে সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের পর রবিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে সেই কমিটি। এছাড়া নৌ-মন্ত্রণালয় থেকেও আরেকটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা