সারাদেশ

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আসার আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎযাপন উপলক্ষে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, যারা অপরাধী দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এটি আইনের প্রক্রিয়া এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দূর্গাপুজায় কোন হুমকি নেই, সুষ্ঠু ও সুন্দর ভাবে সনাতন ধর্মাবলম্বরী তাদের পূজা উৎযাপন করবে। কোন প্রকার আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বিভাগের প্রতিনিধিরা রয়েছে। আমরা তাদেরকে দিকনির্দেশনা দিয়ে রেখেছি, কোনভাবেই যেন আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে। সাম্প্রদায়িক বিষয়ের উপরে আমাদের নজর থাকবে, তাই তিনি দাঙ্গা হাঙ্গামা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান। স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, সজাগ থেকে আগামী দুর্গোৎসবকে নির্বিঘ্ন করার লক্ষ্যে সর্বদাই কাজ করে যেতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কথিত সরকারের কথিত ছাত্রলীগ যুবলীগ এবং কি আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন এদেশে অরাজকতা সৃষ্টি করার সুযোগ যেন না পায় সেদিকেও দলীয় নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেন।

এর আগে বিভিন্ন পূজা মন্ডব থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নের্তৃবৃন্দ শান্তিপুর্নভাবে পূজা উদযাপনের বিষয়ে বক্তব্য দেন। তারা বলেন আমরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে চাই। সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল আলম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার প্রতিনিধিসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ এবং সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা