ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। বিভিন্ন বিশেষ দিনে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রায়ই দেখা যায়।

সম্পর্কের বয়স দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।

খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে তার কাছে বিয়ের প্রসঙ্গ ওঠে। চলতি বছরের শেষেই বনি সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হতে পারে—এমন গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়।

জবাবে কৌশানি বলেন, প্রতিটি সম্পর্কের পরিণতি বিয়ে হলেও আপাতত তিনি যেভাবে আছেন, তাতেই ভালো আছেন। শুধু বয়স বা জৈবিক সময়ের কথা বিবেচনা করে বিয়ের মতো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

কৌশানির ভাষায়, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লকের জন্য আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’

বিয়ে নিয়ে পরিবারের সঙ্গেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানিয়েছেন কৌশানি। বিশেষ করে তার বাবা মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের বকাঝকার ভয়ে অনেক সময় বিষয়টি নিয়ে বেশি কথা বাড়ান না বলেও জানান অভিনেত্রী।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে অন্য বাবাদের মতো কৌশানির বাবারও চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তিনি।

ফলে চলতি বছরের শেষ দিকে বিয়ের যে গুঞ্জন ছড়িয়েছে, আপাতত তা উড়িয়ে দিয়েছেন কৌশানি। তার কাছে বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমার চেয়ে নিজের মানসিক প্রস্তুতিই বেশি গুরুত্বপূর্ণ। প্রস্তুত মনে হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা