সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেফতার আরও ৯

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৮ মে) সকালে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন।

তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলায় এখন পর্যন্ত ৪৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত সবাই হেফাজতের ইসলামের নেতাকর্মী বলে জানান তিনি।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেস ক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় নিহত হন ১২ জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা