সারাদেশ

বাস উল্টে স্কুল শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নটোর: নাটোরে সড়ক দুর্ঘটনায় আসিদ কর্মকার নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৮ মে) সকাল পৌনে ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কে শহরের হাজরা নাটোর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসিদ সিংড়া উপজেলার হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি নাটোরের পটুয়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৭টায় একটি যাত্রীবাহী বাস হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিদ কর্মকার নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা করছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা