সারাদেশ

গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫ জনের নামে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় একটি কারখানার ব্যবস্থাপক মো. ইমতিয়াজ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় অভিযুক্ত আসামি আছিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার(০৬ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, একটি কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদের কাছে কাউন্সিলরের নেতৃত্বে আসামিরা দুই বছর ধরে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও কাউন্সিলর ও তার লোকজন নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছেন। সবশেষ ঈদ উপলক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করা হয়। চাঁদা না দিলে কারখানার আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন আসামিরা। মারধরের প্রতিবাদে কারখানার শ্রমিকেরা ৩ ও ৪ মে ঢাকা ইপিজেড সড়ক অবরোধ করেন। কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে মামলাটি দায়ের করেছেন বলে বাদী উল্লেখ করেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডল চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার জন্য মামলাটি করা হয়েছে।

গাজীপুরের উপকমিশনার জাকির হাসান বলেন, মামলার আসামি একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা