সারাদেশ

আরাকান আর্মির ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি,বান্দরবান: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমার থেকে আসা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এএ) সক্রিয় ৩ সদস্যকে বান্দরবান থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (০৫ মে) রাতে রেইছা সেনাবাহিনীর চেকপোষ্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,- নিওয়াই (৩০), চসি (৩২) ও চলুমং (২৮)। তারা মিয়ানমারের আরাকান রাজ্যের মান্দা এলাকার বাসিন্দা ও আরকান আর্মির সক্রিয় সদস্য।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বান্দরবান শহরে প্রধান প্রবেশপথ রেইছা সেনা চেকপোস্টে অটোরিকশা (সিএনজি) থামিয়ে তল্লাশি চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপটির সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনা সদস্যরা তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিকে, আটককৃত আরাকান আর্মির সদস্যদের মধ্যে চসি এর বোন কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বসবাস করে আসছে। এই সুবাদে কক্সবাজার থেকে বোনের বাসায় আসার পথে রেইছা চেকপোষ্টে সেনাবাহিনীর হাতে তারা ধরা পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরি জানান, আটককৃতরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওয়ালিদং এলাকা দিয়ে কয়েক দিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা মিয়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। জিজ্ঞাসাবাদেও আটককৃতরা বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা