সারাদেশ

পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে শরীফা আক্তার (১১) ও ইসরাত জাহান (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন।

বুধবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার জাজিরা ইউনিয়নের গফুর মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শরীফা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক আলমগীর হোসেন মোল্লার মেয়ে। সে জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ইসরাত পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আবুল কালাম আজাদ মোল্লার মেয়ে। সে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

জাজিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম (রফিক মাস্টার) ও নিহতদের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আবুল ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফি মোহাম্মদ বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, মারা যাওয়া শিশুদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এখন আমিও যাব। এটা একটি মর্মান্তিক ঘটনা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা