সারাদেশ

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাতে ও মঙ্গলবার (৪ মে) সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে মো. শাহীন (৩৫), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও আব্দুর রহিমের ছেলে নূর নবী (১৬)। এ ঘটনায় আহত আলা উদ্দিন (২১) একই গ্রামের আলী আক্কাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের ব্যবসায়ী শাহীন দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে শাহীন নিহত হন।

অপরদিকে, সোমবার রাতে বাড়িতে নির্মাণকাজের জন্য ভ্যানে করে বালু নিচ্ছিলেন আকাশ, নূর নবী ও আলা উদ্দিন। রাত সাড়ে ১২টার দিকে চৌরাস্তা-সোনপুর সড়কের একলাশপুর এলাকায় দিয়ে সড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আকাশ, নূর নবী ও আলা উদ্দিন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে মারা যান তিনি। আহত আলা উদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা