সারাদেশ

মুন্সীগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে, প্রতিবাদ সভা করেছেন সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকগণ।

মঙ্গলবার (০৪ মে) বেলা ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবে স্থানীয় দৈনিক রজত রেখার সিরাজদিখান প্রতিনিধি -আব্দুল্লাহ আল মাসুদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যাবেদুর রহমান যুবায়ের সভার সঞ্চালনা করেন ।

এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন, সাদি একজন সৎ ও শিক্ষিত মানুষ। লন্ডনে তিনি লেখাপড়া করেছেন। তা না হলে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, নাসির উদ্দীন, হামিদুর ইসলাম লিংকন, জাহাঙ্গীর আলম চমক, ডা. মিজান, মাষ্টার মিজানুর রহমান, আজিম হাওলাদার ,আমির হোসেন ঢালী,মেহেদি হাসান সুমন,হাবিব হাসান ও প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ানের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ মামলায় সাদিকে ৩ নং আসামি করা হয়। মামলা নং ৬৩(৪)২১।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা