সারাদেশ

এলাকার উন্নয়নে ২ কোটি টাকা বরাদ্দ মাশরাফির 

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী এলাকা (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সরকার।

নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ১শ ৬৯টি প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির ৩য় কিস্তিতে এই টাকা বরাদ্দ দেয়া হয়।

জানাগেছে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়নে ১৯টি প্রকল্পের আওতায় ৫০ লাখ ৪০হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া একই কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ২৫টি প্রকল্পের অনুকূলে ৫৭ লাখ ৮১হাজার ২শ ৮৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪টি প্রকল্পের আওতায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৬১টি প্রকল্পের অনুকূলে ৩৮ লাখ ৯৬ হাজার ৫’শ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এসব প্রকল্পের আওতায় ইটের ফ্লাট সলিং, রাস্তা সংস্কার, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পুকুর ঘাট, স্কুলের ওয়াশরুম সংস্কার, মাটি ভরাট, ভূমিহীনদের ঘর নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।

লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা বায়তুন মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এনায়েত মোল্লা বলেন,‘ আমাদের মসজিদটি একটি টিন সেড। দরিদ্র এলাকার মুসল্লীরা কোন রকম টিনসেডটি তৈরি করে নামাজ আদায় করে। এই মসজিদের উন্নয়নে আমাদের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্র্তুজা ৫০হাজার টাকা অনুদান দিয়েছেন। আমরা ভীষণ খুশি। আল্লাহপাকের কাছে দোয়া করি মাননীয় সংসদ সদস্যের জন্য। আগামীতেও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আমরা আশা করি।’

সংসদ সদস্য মাশরাফি বিন মর্র্তুজার একান্ত সহকারী (পিএস) জামিল আহম্মেদ সানি জানান, প্রকল্পগুলি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সে জন্য সংসদ সদস্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, দুদকসহ বিভিন্ন সংস্থার কাছে কপি দিয়েছেন। ইতিমধ্যে প্রকল্পগুলির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। এছাড়া প্রকল্পগুলি দেখাশোনার জন্য স্ব স্ব এলাকাবাসী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের কাছেও অনুরোধ জানিয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা