সারাদেশ

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে ব্যবসা বাণিজ্য

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: পর্যটন জেলা মৌলভীবাজারে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিপণীবিতান ও শপিংমলে চলছে বেচাকেনা । সামনেই ঈদ তাই সুযোগকে কাজে লাগিয়ে নিয়মনীতি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান চলছে ফলে চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য। করোনা সংক্রমণে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা প্রথমসারির সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। তার সাথে রয়েছে ভারতীয় সীমান্ত ঘেষা বিভিন্ন চা বাগান ও পান পুঞ্জি। যেখান দিয়ে চলে সহজে গোপন যাতায়াত।

মৌলভীবাজারের বড় বড় শপিংমল,মার্কেটগুলোতে করোনার সংক্রমণ রোধে নেয়া হয়নি তেমন কোন স্বাস্থ্যবিধি সুরক্ষার ব্যবস্থা। শুধু প্রশাসনের মোবাইল কোর্টের খবর পেলে নড়েচড়ে বসেন ক্রেতা বিক্রেতা। প্রশাসন চলে যাওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে যান ক্রেতা বিক্রেতা। একই অবস্থা জেলার অন্য ছয়টি উপজেলা শহরেও।

কুলাউড়া,কমলগঞ্জ,রাজনগর, বড়লেখা, শ্রীমঙ্গল ও জুড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেটগুলোতে দেখা যায়নি স্বাস্থ্য সুরক্ষার কৌশল বা স্বাস্থ্যবিধি নীতিমালা অনুসরণ। মার্কেটে গুলোতে জনসাধারণের উপস্থিতি যেনো করোনার ভয়কেও তুচ্ছ করে চলছে। দেখে মনে হয় দেশে করোনার কোন সংক্রমণই নেই। তাদের কাছে নিজের সৌখিনতাই বড় হয়ে ওঠেছে।
শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, পোস্ট অফিস রোড, হবিগঞ্জ রোডের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট গুলোতে অধিকাংশ ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়েই মাস্ক ব্যবহারে উদাসীন। কোথাও আবার অনেক বেশি মানুষ এক সাথে ঘুরছেন মার্কেটগুলোতে।

শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ খাতুন মার্কেটের রীগ ফ্যাশনের ব্যাবসায়ী পরিতোষ দাশ বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই, কিন্ত মার্কেটে আগত ক্রেতা সাধারণের অনেকেই এ ক্ষেত্রে উদাসীন।

প্রভাষক জলি পাল বলেন, দেশের অর্থনৈতিক মন্দা কাটাতে সরকার লকডাউন শিথিল করার উদ্যোগ নিয়েছে কিন্ত মানুষের জীবন এবং জীবিকা দুটোই রক্ষা করা অতীব জরুরি। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন হচ্ছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করাও সরকারের দায়িত্বের ভিতর পরে। কারণ সংক্রমণ বেড়ে গেলে হাসপাতালে যেমন মিলবে না জায়গা, তেমনি সংকটে মানুষের মৃত্যু হার বাড়বে কয়েক গুণ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট খোলা রাখার সরকারি সিদ্ধান্ত রয়েছে কিন্ত এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। কিন্তু যারা সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করছি।

সিলেট বিভাগের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কোভিড সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক সরকার যে নির্দেশনা প্রদান করে তা সকলকে কঠোর ভাবে মেনে চলা উচিত। সাথে প্রশাসনের উচিত সরকারি নির্দেশনা মতো জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালানো যাতে মানুষ স্বাস্থ্যবিধির পালন করতে বাধ্য হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা