সারাদেশ

যুবলীগ সভাপতিকে পিটিয়ে হত্যা: আটক-৪

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। নিহত যুবলীগ সভাপতির নাম বাবুল মিয়া (৪০)।

মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, সোমবার (৩ এপ্রিল) দুপুরে বাবুল মিয়ার (৪০) সাথে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে তার জেঠা জয়নাল শেখের কথা কাটাকাটি হয়। পরে জয়নালের লোকজন বাবুল মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন । স্থানীয়রা আহত বাবুল মিয়াকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে মারা যান বাবুল মিয়া।

বাবুল মিয়া মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামের মুনছব আলী শেখের পুত্র।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি শাহীন বাঘা জানান, নয়ানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বাবুল মিয়া। তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই নিহত বাবুল মিয়ার জেঠাত ভাই বাদশা মিয়া ও বাদশার শশুর শরাফত আলীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা