সারাদেশ

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : প্রায় ২৪ ঘন্টা পর বাগেরহাটের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বিচ্ছিন্নভাবে আগুন জ্বলতে থাকায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার (৪ মে) দুপুরে থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাতের কারণে সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে এখনও বনের ওই এলাকায় বিচ্ছিন্নভাবে আগুন থাকায় তা নিয়ন্ত্রণে শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বন বিভাগ, স্থানীয় লোকজন, সিপিজিসহ সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের ১৫০ জন সদস্য কাজ করছেন। তবে কতখানি এলাকা আগুন পুড়ে গেছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ছে তা জানাতে পারেননি তিনি।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে সুন্দরবন বিভাগের গঠিত তিন সদস্য কাজ শুরু করেছে। এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা