সারাদেশ

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বংশ বৃদ্ধি করতে এবং হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন বাড়াতে হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (০২ মে) সকালে রাঙামাটি ফিসারী ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এবং প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের উপ সচিব মাছের পোনা অবমুক্ত করেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, কাপ্তাই হ্রদের মাছ জাতীয় সম্পদ। তাই এই হ্রদকে সঠিক ভাবে পরিচালনা করে আমরা জাতীয় পর্যায়ে আমিষের অভাব পূরণ করতে পারি। হ্রদে কাপ জাতীয় মাছের পোনার অবমুক্ত করার সঙ্গে সঙ্গে ওই সব পোনার যত্নও নিতে হবে। হ্রদে আগামী তিন মাস মাছ ধরা নিষিদ্ধ তাই এসময় হ্রদের আওতাধীন প্রায় ২৫শ’ জেলেকে সরকার এই তিন মাস ত্রাণ দেবেন। কারণ এই তিন মাস মাছ ধরা বন্ধ থাকবে সে জন্য।

এসময় উপস্থিত ছিলেন,প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবদুল লতিফ,জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান.অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মামুন,বাংলাদেশ মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমাসহ রাঙামাটি জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাগণ। কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজননের পাশাপাশি কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে রাঙামাটি বিএফডিসি নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ৫০মেট্রিক টন মাছের পোনা হ্রদে অবমুক্ত করবে। এরই মধ্যে গত ১ মে শনিবার ২মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা