সারাদেশ

কম দামে কিনে বেশি দামে বিক্রি 

আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমী ফল তরমুজ। অসাধু ব্যবসায়ীরা বেশি দামে কেজির মাপে এসব তরমুজ বিক্রয় করলেও নজরদারি নেই কর্তৃপক্ষের। ফলে ক্রেতা সাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ফতেপুর বাজার, আমাইতাড়া, ধামইরহাট উপজেলা গেটের সামনে, মঙ্গলবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় ২৫ থেকে ৩০ টাকার তরমুজ একলাফে ৬০ টাকা কেজি দরে বিক্রয় হতে দেখা গেছে।

অভিযোগ উঠেছে বাজারে তরমুজ সিন্ডিকেটের কারসাজিতে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতা সাধারণের কাছে চড়া দাম হাকাচ্ছেন। অথচ মাঠ পর্যায়ে তরমুজের দাম অনেক কম হলেও বাজারে কেন চড়া দামে বিক্রি করা হচ্ছে তার সদুত্তর মিলেনি। শুধু তাই নয় পাইকারি বাজারে দোকানিরা প্রতি পিস হিসেবে তরমুজ কিনলেও খুচরা বাজারে তারা বিক্রি করছেন কেজির মাপে। ফলে তরমুজের দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা।

বাজারে তরমুজ কিনতে আসা আব্দুর রহমান বলেন, তিনদিন আগে তরমুজ কিনেছি তিরিশ টাকা কেজি দরে। আজ বলছে ষাট টাকা কেজি। এভাবে দাম বাড়লে কিভাবে তরমুজ কিনবো বুঝতে পারছি না।

আমাইতাড়া বাজারের তরমুজ বিক্রেতা আফতাব হোসেন জানান, জয়পুরহাটের মোকাম থেকে আমরা ২৩ হাজার থেকে প্রকার ভেদে ৩৫ হাজার টাকা শও চুত্তিতে তরমুজ কিনেছি। বিক্রি করছি ৬০ টাকা কেজি দরে। তবে তিনি এও বলেন আগের সপ্তাহে যে তরমুজ ১৩ থেকে ১৬ হাজার টাকায় কিনেছি তা এ সপ্তাহে বেড়ে দ্বিগুন হয়েছে।

কেজিতে কেন তরমুজ বিক্রি করছেন এমন প্রশ্নের উত্তরে ওই দোকানি বলেন, এ দেশে সবই সম্ভব। যেভাবে বেচবেন সেভাবেই বিক্রি হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় বলেন, বাজার মনিটরিং চলছে। বিষয়টি দেখা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা