সারাদেশ

ছাত্রলীগ নেতা রেজাউল করিম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী কেরানিরটেক বস্তি এলাকা থেকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে রেজাউল করিম (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল করিম টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেনের আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতা রেজাউল করিম। পরে ওই ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। ওই মামলায় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ জানান, রেজাউল করিমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া নবীন হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭৭০ গ্রাম গাজা এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে নবী হোসেন পুলিশের কাছে স্বীকার করে উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ছাত্রলীগ নেতা রেজাউল করিম বিক্রি করতে তাকে দিয়েছেন। পরে মঙ্গলবার রাতে রেজাউল করিমকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা