সারাদেশ

সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: ঢাকার সাভার থেকে অপহরণের ৫ দিন পর ইসতেফাত হোসেন সোহান (১০) নামের এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এ সময় তিন অপহরণকারীকে আটক করে তারা।

মঙ্গলবার ( ২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক অপহরণকারীরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো: করিম বেপারী (২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার মো. তোতা মিয়ার ছেলে বাদশা ওরফে রাজা (৩৫) ও একই গ্রামের মো. হারুন মিয়ার ছেলে মো. হাবু মিয়া (৪৫)।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, অপহৃত সোহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বাবা ও মা দেশের বাইরে অবস্থান করায় সোহান সাভারের উলাইলে মামা-মামির সাথে ভাড়া বাড়িতে থাকতো। গত শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে অপহরণকারীরা সাভারের উলাইল এলাকা থেকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহানকে অপহরণ করে।

পরে অপহরণকারীরা তাকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি বাড়িতে আটকিয়ে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। সেই সাথে তিন আসামিকে আটক করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে শিশুটিকে তার স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা