সারাদেশ

‌'সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে দরিদ্রদের সহযোগিতা করুন'

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলা প্রশাসক শাহিদা সুলতানা সমাজের বিত্তবানদেরকে ব্যাংকে টাকা ফেলে না রেখে তা দিয়ে সঞ্চয়পত্র কিনে তার লভ্যাংশ দিয়ে দরিদ্রদের সহায়তা সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কাশিয়ানীর হাইশুর বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় দুস্থদের আর্থিক সহায়তা হিসাবে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসাবে এই আর্থিক সাহায্যের সঞ্চয়পত্র বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাস ও তার স্ত্রী মনিকা বিশ্বাসের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওসমানগণি, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ রায়, এনডিসি মিলন সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় সংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই বিদ্ধাশ্রমে ২৩ জন নিবাসী রয়েছেন।

এছাড়া, এদিন সরকারী কৌশলী (জিপি) এ্যাড. দেলোয়ার হোসেনের হাতে একটি ল্যাপটপও তুলে দেন জেলা প্রশাসক। যাতে সরকারি কাজকর্ম করতে ও তা সংরক্ষণের জন্য সুবিধা হয়। অন্যদিকে, এদিন জনসাধারণের মধ্যে বণ্টনের জন্য সাড়ে সাত হাজার মাস্ক জেলা প্রশাসকের হাতে তুলে দেন বিসিডিএস, গোপালগঞ্জ শাখার নেতৃবৃন্দ।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা