সারাদেশ

ধানকাটার শ্রমিক পাচ্ছেন না কৃষক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : করোনার সংক্রমণ রোধে লকডাউনের কারণে ধানকাটা শ্রমিকের চরম সংকটে পড়েছেন গাজীপুরের কাপাসিয়ার কৃষক। দেড়গুণ দুইগুণ বেশি মজুরি দিয়েও এখন শ্রমিক পাচ্ছেন না তারা। ফলে জমিতে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে তাদের।

কাপাসিয়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৫৬৫ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রারও বেশি ১৩ হাজার ৭১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এ বছর ফলনও হয়েছে ভালো। কিন্তু কৃষকরা এখন শ্রমিক সংকটের কারণে এ ফলন ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন।

কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কৃষক মনজুর হোসেন বলেন, দিনমজুরের সঙ্কটের কারণে তিনি চরম বিপাকে পড়েছেন। এখন মহামারির কারণে এলাকায় দিনমজুর আসতে পারে না। এখন তার ১০ বিঘা জমির ধান কাটার সময়। বেশি টাকা দিয়েও দিনমজুর পাওয়া যায় না। দিনমজুর নিয়ে কৃষকদের এখন কাড়াকাড়ি। কাড়াকাড়ির কারণ ঝড়-বৃষ্টি আসলে সব পানিতে তলিয়ে যাবে সেই ভয়।

সনমানিয়া ইউনিয়নের কৃষক শহিদুল্লাহ সরকার নিজের দুই বিঘা জমির ধান নিজেই একা একা কেটে ঘরে তুলছেন শ্রমিকের অভাবে। তিনি বলেন, দিনমজুর এখন পাওয়াই যায় না কোথায় খুঁজবো। আগে দিনমজুররা বাড়ি বাড়ি ঘুরে কাজ খুঁজতো এখন আমরা তাদেরকে খুঁজি। এখন লকডাউন চলছে দিনমজুর আসছে না। সামনে বৃষ্টি আসবে। বৃষ্টিতে ধানক্ষেত পানিতে তলিয়ে যাবে, যে কারণে যতটুকু পারি একলা কাইটা রাইখা দেই।

কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, কৃষকরা যদি আমাদের কাছে চাহিদাপত্র দেয় তাহলে আমরা শ্রমিক এনে দেওয়ার জন্য সহায়তা করবো। যেন তাদের লকডাউনের মধ্যে আসতে কোনো সমস্যা না হয়। দিনমজুর আমাদের মাধ্যমে আসবে এবং যাবে। এখন করোনার মহামারীর কারণে লকডাউন চলমান রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের দিনমজুর নির্ভর না হয়ে যান্ত্রিক নির্ভর কৃষিকাজে মনোযোগ দিতে হবে। ভবিষ্যতে দিনমজুর সঙ্কট আরো প্রকট আকার ধারণ করবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষে...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা