সারাদেশ

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম: করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন নগরীর বিভিন্ন থানা ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ১০৮ জনের মৃত্যু হলো চট্টগ্রামে। গ্রামের চেয়ে শহরে মৃত্যুর হার বেশি। শহরে ৮০ শতাংশ। আর গ্রামে ২০ শতাংশ। উপজেলার মধ্যে হাটহাজারীতে বেশি। আর নগরে কোতোয়ালি এলাকায় বেশি।

সোমবার (২৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় জানায়, গত বছর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর এটাই একদিনের সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১০ এপ্রিল চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যান। এ মাসে মাত্র দুই দিন ২ এপ্রিল ও ১৪ এপ্রিল জেলায় কোনো করোনা রোগী মারা যাননি। এদিকে করোনাকালের সর্বোচ্চ ৫৪১ জন শনাক্ত হয় চলতি মাসের ১১ এপ্রিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭১ জনের। সংক্রমণের হার ১২ দশমিক ২১ শতাংশ। ১ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষায় ১৭১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৭১ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৮৭ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৯ হাজার ২৪১ জন ও উপজেলার ৯ হাজার ৬৪৬ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৪৯৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৭০ জন ও উপজেলার ১২৭ জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা