সারাদেশ

পুলিশের মানবিকতায় রক্ষা পেল ট্রাক চালকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজারে : মৌলভীবাজারের জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ পুলিশের মানবিক সহায়তায় দূর্ঘটনা কবলিত একজন চালক প্রাণে বেঁচে গেলেন। রোববার (২৫ এপ্রিল) ঘটনাটি ঘটে কুলাউড়ার ব্রাহ্মণবাজারএলাকায় ।

একটি ট্রাক রাস্তার পাশে গাছের সাথে সম্মুখ ধাক্কায় দুমড়েমুচড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে ট্রাকের হেল্পার আহত অবস্থায় বাহিরে ছিটকে পড়েন এবং ট্রাকের চালক গাড়িতেই আটকা পড়েন। তার পা গাড়ির ইঞ্জিনে আটকে থাকে। এই সময়ে পুলিশ অফিস মৌলভীবাজার হতে মিটিং শেষে আসার পথে এই হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হয় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সাদেক কাওসার দস্তগীর স্যার।

উক্ত চালকের আর্তনাদে পাষাণের হৃদয় নাড়া দিয়ে উঠার উপক্রম হয়েছিল। সে বারবার বলতেছিলো ও আল্লাহ আমারে বাঁচাও। স্যার, আমারে এখান থেকে বের করেন, আমারে বাঁচান, আমি আর সহ্য করতে পারছিনা, আমার পা টা ভাইঙ্গা গুড়া অইয়া গেছে আমার জীবন টা শেষ হয়ে যাইতাছে, স্যার স্যার।

পরিশেষে স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে গাড়ির চালককে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়াতে প্রেরণ করি।

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পুলিশের সহায়তায় এরকম দুর্ঘটনায় সে প্রাণে বেঁচে যায়।পুলিশের অতি মানবিকতায় আমাদের মতো অনেক অসহায় মানুষের জীবনও রক্ষা পায়। তাই কোন ব্যক্তি বা বাহিনীর প্রতি বিদ্বেষ নয় আসুন ভালোকে ভালো বলতে শিখি উৎসাহ দেই তাদের ভালো কাজের। এভাবেই আমরা আরও মানবিক পুলিশ পাবো যারা আমাদের সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন। প্রতিটি সাধারণ মানুষের যে কোন বিপদে তার পাশে ঝাঁপিয়ে পরবেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা