সারাদেশ

মশা নিধনে বিসিসির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মশার বিস্তার রোধে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় বৃহৎ আকারে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে।

রোববার (২৫এপ্রিল) নগরীর ১০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

এর আগে ২৩ এপ্রিল শুক্রবার থেকে এ কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দিন শনিবারে (২৪ এপ্রিল) বরিশাল নগরীর দুটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে ও পরিচ্ছন্নতা বিভাগের মশক নিধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট একদল অভিজ্ঞ কর্মী ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন।

শনিবার সকালে নগরীর ৯ নং ওয়ার্ডের চকের পুল এর পশ্চিম পার্শ্ব থেকে গবিন্দ বাবুর হাবেলী হয়ে কাটপট্টি সদর রোড সংযোগস্থল, অশ্বিনী কুমার টাউন হল, প্যারারা রোড, গীর্জা মহল্লা, বিবির পুকুর পাড় হয়ে ফজলুল হক এভিনিউ থেকে নগর ভবন হয়ে ফলপট্টির মুখ, জর্জ কোর্ট, জেলা পরিষদ, পুলিশ সুপার কার্যালয়, ফায়ার সার্ভিস, চকের পুল এর পূর্ব পাশ, ফরিয়া পট্টি, পদ্মাবতী, মাওলানা এনায়েতুর রহমান সড়ক (ফলপট্টি), বিউটি রোড, পোর্ট রোড, ভূমি অফিস, মোহাম্মদপুর সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ডের বরিশাল জিলা স্কুলের মুখ থেকে খাদেম হোসেন ক্লিনিক হয়ে বটতলা মসজিদ, ওয়াই ডব্লিউ সি এ স্কুল সংলগ্ন এন হোসেন গলি, সিগারেট ফ্যাক্টরি গলি, পরেশ সাগর ড্রেন, পুলিশ স্কুল সড়ক, টেকনিক্যাল স্কুল, বটতলা মসজিদ থেকে শশি মিস্টান্ন ভান্ডার হয়ে বাংলাদেশ ব্যাংক, দ্বীনবন্ধু সেন গলি, ঈশ্বরবসু গলি, হালিমা খাতুন স্কুলের পাশের গলি, ব্রাউন কম্পাউন্ড গলি ও বীর উত্তম সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা