সারাদেশ

প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,সাভার : আশুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এসে বিষ পান করে আত্মহত্যা করেছেন আসাদুজ্জামান জলিল (২৪) নামে এক যুবক। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী।আসাদুজ্জামান জলিল রংপুর জেলার পীরগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।

এর আগে, বিকেলে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার আগে দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসে বিষপান করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এক তরুণীর সাথে প্রেম সর্ম্পক ছিল জলিলের। শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অবস্থিত প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসেছিলেন জলিল। পরে তরুণীর পরিবারের কাছ থেকে অসঙ্গতপূর্ণ আচরণ পেয়ে জলিল হাতে থাকা বিষ পান করেন।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, বিষয়টি প্রেম সংক্রান্ত ঘটনা। আমরা গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা