সারাদেশ

‘‘চা গরম’, ‘গরম চা’’

শাহীন রহমান,পাবনা প্রতিনিধি: গরম চা ভর্তি ফ্লাক্স, সাথে একটি ব্যাগে ওয়ান টাইম চায়ের কাপ। সন্ধ্যায় ইফতারের পর পাড়ায় পাড়ায় ঘুরে হাঁক দেয়া হয় ‘এই চা গরম’, ‘গরম চা’। বাড়িতে বসেই মিলছে দোকানের চায়ের স্বাদ। প্রতি কাপ চা পাঁচ টাকা। এভাবেই ফেরি করে চা বিক্রি করছেন মোশারফ হোসেন (৩১)। লকডাউনে তার চায়ের দোকান বন্ধ থাকায় সংসার খরচ চালাতে তিনি বেছে নিয়েছেন এই ব্যতিক্রমী আয়ের পথ।

মোশারফ হোসেনের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তার পিতার নাম মৃত আফাজ উদ্দিন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মেঝো সন্তান মোশারফ। বাহাদুরপুর ঈদগাহ মোড়ে রয়েছে তার একটি চায়ের দোকান। লকডাউনের শুরু থেকে সরকারের নির্দেশনা মানতে বন্ধ রাখতে হয়েছে দোকানটি। বসতবাড়ির জমিটুকু ছাড়া কিছুই নেই তার।

সোমবার (১৯ এপ্রিল) রাতে কথা হয় মোশারফ হোসেনের সাথে। আলাপকালে তিনি জানান, বাড়িতে তার স্ত্রী সন্তান সম্ভবা। চায়ের দোকান থেকে প্রতিদিন প্রায় ৩শ’ টাকা আয় দিয়েই সংসার খরচ চলতো। কিন্তু লকডাউন শুরু হলে তার দোকান বন্ধ রাখতে হয়েছে। সেই সাথে বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র পথ। প্রথম চারদিন বাড়িতে বসে সময় কাটে না। সংসার খরচ চলবে কিভাবে-এই ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তিনি। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসে পাড়ায় পাড়ায় ঘুরে ডেকে ডেকে চা বিক্রি করার। সেই চিন্তা থেকেই বেছে নেন ব্যতিক্রমী এই আয়ের পথ।

মোশারফ জানান, বাড়ি থেকেই চা তৈরি করে বড় একটি ফ্লাক্সে ভরে নেন তিনি। সাথে নেন চা পান করার জন্য ওয়ান টাইম কাপ। সন্ধ্যায় ইফতার শেষে বেরিয়ে পড়েন গ্রামের বিভিন্ন পাড়ায়। ডাক ছাড়েন এই চা গরম, গরম চা। ইফতার শেষে বাড়িতে সবাই যখন একটু আরাম করছেন, এক কাপ চায়ের জন্য মনটা আনচান করছে, লকডাউনে বাইরে দোকানপাট বন্ধ। এমন সময় মোশারফের চায়ের ডাক, গ্রামের পরিবেশে যুক্ত করেছে নতুন মাত্রা।

তার কাজে সহযোগিতা করে মোশারফের বন্ধু একই গ্রামের মৃত মালেক বাগমারের ছেলে চপল হোসেন। দুইজন মিলে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ঘন্টা দুয়েক ঘুরে ঘুরে প্রায় ৪০ থেকে ৫০ কাপ চা বিক্রি করেন। এতে অন্তত ২শ’ থেকে আড়াইশ’ টাকা উপার্জন হয় মোশারফ হোসেনের। তা দিয়েই কোনোরকমে চলছে তার সংসার।

মোশারফ জানান, গত বছরের লকডাউন শুরুর পর গরিব মানুষদেরকে অনেকে ত্রাণ দিয়েছে, সহযোগিতা করেছে। কিন্তু তার কপালে কিছুই জোটেনি। এবারও লকডাউন শুরু হয়েছে। কেউ কিছু দিয়ে সহযোগিতা করেনি তাকে। কিন্তু খরচ তো আর বসে নেই। তাই বাধ্য হয়ে এইভাবে উপার্জনের পথ বেছে নিয়েছেন তিনি।

লকডাউনের আগে মোশারফের দোকানে নিয়মিত চা পান করতেন বাহাদুরপুর গ্রামের দেলোয়ার হোসেন, নজু হোসেন, আব্দুল আলীম সহ বেশ কয়েকজন। তারা জানান, যেহেতু লকডাউন। বাইরে যাওয়া যাচ্ছে না। দোকানও বন্ধ। এখন দেখি মোশারফ চা নিয়ে বাড়িতে হাজির। প্রথমে অবাক হলেও পরে ভাল লাগছে বিষয়টা। এখন বাড়িতে বসেই চা পান করতে পারছি।

দুই নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক জানান, মোশারফ হোসেন ভাল ছেলে। লকডাউনে দোকান বন্ধ থাকায় গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে চা বিক্রি করছে। পেটের তাগিদে বাধ্য হয়ে একাজ করছে সে। এবার করোনাকালীন সরকারি বরাদ্দ আসার পর তাকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

সোমা ইসলাম ও পিয়া জান্নাতুলসহ ৭ জনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, আপত্তিকর মন্তব্য ও অপপ্রচা...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা