সারাদেশ

সুন্দরবনের রাজু বাহিনীর প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, খুলনা: সুন্দরবনের ছোট রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লাকে (৪৯) বন্দুকের বাটসহ খুলনার রূপসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত‍্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে তার নামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ এপ্রিল বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশে তৈরী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করে পুলিশ।

রাজু খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারেফ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে র‍্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্থন করেছিল। কিছুদিন আগে জেল থেকে সে ছাড়া পায়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা