সারাদেশ

খুলনায় করোনায় ১৬ দিনে ১৮ জনের মুত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৮ জনের ।

করোনা আক্রান্ত হয়ে সোমবার (১৯ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন।

এরা হলেন খুলনার খালিশপুর বঙ্গবাসি এলাকার জালিল হাওলাদারের ছেলে আঃ হাই (৪৮) এবং খুলনার নিরালা এলাকার নুর মোহাম্মদর এর স্ত্রী কুলসুম বেগম (৭৯)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, সোমাবর ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসি এলাকার জালিল হাওলাদারের ছেলে আঃ হাই (৪৮) মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মারা খুলনার নিরালা এলাকার নুর মোহাম্মদর এর স্ত্রী কুলসুম বেগম (৭৯)। তিনি ১৪ এপ্রিল করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

এর আগে ১৮ এপ্রিল করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন। এ দিন দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনার পাইকগাছার হরিপুর এলাকার আবু তাহেরের ছেলে গোলাম মোস্তফা(৬৫) এবং রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর এলাকার অনন্ত সাহার স্ত্রী সুপ্রিয়া সাহা (৫৫) মৃত্যুবরণ করেন। গোলাম মোস্তফা ১৮ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন এবং স্ত্রী সুপ্রিয়া সাহা ১৭ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

এছাড়াও ৯ এপ্রিল ৪ জন ও ১৬ এপ্রিল মারা যান আরো ৪। এরা সকলেই খুলনা মেডিকেলে করণা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ন্যায় খুলনাতেও কঠোর ভাবে লকডাউন বাস্তবায়নে প্রশাসন রয়েছে সক্রিয় ভূমিকায়।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা