সারাদেশ

অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা শহরের কৃঞ্চপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং নানা উপকরণ জব্দ করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়।

পাবনা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, শহরের কৃঞ্চপুরে মৃত আক্কাস আলীর ছেলে ইমরুল কায়েস (৪০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও লজেন্স তৈরি করছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমরুর কায়েস এর এই কারখানায় অভিযান চালায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং এসব তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং সদর থানার ওসি নাসিম আহম্মদ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরণের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা