সারাদেশ

ছোটভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ছোটভাইয়ের লাঠির আঘাতে সালাউদ্দিন মিয়া (৩৫) নামের এক এসআই খুন হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়াবাতাসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলায় পুলিশের এসবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিরে। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিশ হলেও দ্বন্দ্ব মেটেনি। এরইমধ্যে ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন। সোমবার দুপুরের দিকে সালাউদ্দিনের সঙ্গে জসিমউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিমউদ্দিন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেিেডকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনায় নিয়ে যাওয়ার পথে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর ৩টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যের দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। এ ঘটনায় এক ভাই গিয়াসকে পুলিশ আটক করলেও মূল অভিযুক্ত ছোটভাই জসিমউদ্দিন পালতক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা