সারাদেশ

নরসিংদীতে ছাত্রলীগের খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: দেশে চলমান লকডাউনে হতদরিদ্রদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।

সোমবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনের সড়কে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রেখেছে। গত বছর থেকে করোনা মহামারিতে দেশের হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে জেলা ছাত্রলীগ। তাই এবারও করোনার কারণে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগে নিয়েছে নরসিংদী জেলা ছাত্রলীগ। যতদিন লকডাউন থাকবে ততদিন জেলা ছাত্রলীগ তাদের পাশে থাকবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা