সারাদেশ

ফরিদপুরে শ্মশানের রাস্তা দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী(ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে শ্মশানে আসা-যাওয়ার সড়কের একাংশ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনগণ এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের শামসুদ্দিন মোল্লার ছেলে ফারুক মোল্লা শ্মশানে যাওয়ার সড়কটির প্রায় ৫ ফুট দখল করে নিজের সীমানার মধ্যে নিয়ে সাত ফুট উচ্চতাসম্পন্ন প্রাচীর স্থাপন করেছে। এতে সড়কটি সংকুচিত হয়েছে। এছাড়া ওই সড়কের মোড়ে সড়কের একাংশ দখল করে তার উপর ঘর নির্মাণ করায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষে আমছানুল কবীর, আ. গফফার শেখ, আমজেদ মিয়া, মুরাদ মিয়া ও কাদের মোল্লার দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গত ৭ এপ্রিল বোয়ালমারী পৌর ভূমি অফিসকে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার দে ১১ এপ্রিল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জমা দেন।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ফারুক মোল্লা তার ব্যক্তি মালিকানাধীন ৮৪ নং কামারগ্রাম মৌজার বিএস ১৬৬৫ নং খতিয়ানের ৬০৫৬ নং দাগের বিএস ১ নং খাস খতিয়ানের ৬০৬৭ নং দাগের পূর্ব-পশ্চিমে সর্বসাধারণের রাস্তা হিসেবে ব্যবহার্য ৬৬০ বর্গফুট জমি প্রাচীর দ্বারা এবং ১৫০ বর্গফুট জমি চৌচালা ঘরের অংশে অন্তর্ভুক্ত। এছাড়া বিএস ৬০৫৫ নং দাগে ১২১০ বর্গফুট রাস্তার জমি প্রাচীর দ্বারা এবং ৩০ বর্গফুট জমি চৌচালা ঘরের অংশে অন্তর্ভুক্ত করে অবৈধভাবে ভোগ দখল করছে।

অবৈধ দখলের কারণে স্থানীয় জনসাধারণ ও যানবানের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সরকারি রাস্তার জায়গা অবৈধ দখলকারীর নিকট থেকে উদ্ধার করে জনসাধারণের ব্যবহার উপযোগী করার জন্য প্রাচীর অপসারণের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদন প্রাপ্তির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার অফিস কক্ষে অভিযুক্ত মো. ফারুক মোল্লাকে ১৩ এপ্রিল সাক্ষ্য প্রমাণসহ উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। ওই দিন ইউএনও এর অফিস কক্ষে উপস্থিত হয়ে ফারুক মোল্লা লকডাউনের অজুহাতে সময় চেয়েছেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, কাগজপত্র পর্যালোচনা করে মনে হচ্ছে ওই জায়গা সরকারি। তবে ফারুক মোল্লা দাবি করেছে ওই জমির কাগজপত্র তার চাচার কাছে আছে। চাচা যশোরে থাকে। লকডাউন থাকায় ফারুক মোল্লা সময় চেয়েছে। লকডাউন শেষে জমি মেপে এবং কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা