সারাদেশ

শরীয়তপুরে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক,শরীয়তপুর : বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে নানা কর্মসূচি পালন করেছে শরীয়তপুর জেলা কৃষক লীগ। সোমবার (১৯ এপ্রিল ২০২১) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করেন তারা।

শরীয়তপুর জেলা কৃষক লীগের আহবায়ক সামসুল হক আকন ও যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মাদবরের নেতৃত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শোয়েব আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সালাম সিকদার, জাজিরা উপজেলা সাধারণ গোলাম হোসেন মাদবর, জেলা সদস্য সালাম খান, সিরাজুল ইসলাম হেফজু, ইমরান রাড়ী, জব্বার খান, ভেদরগঞ্জ উপজেলা সদস্য ইউনুস ছৈয়াল প্রমুখ।

শরীয়তপুর জেলা কৃষক লীগের আহবায়ক সামসুল হক আকন বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্কটা ব্যবহার করা জরুরি। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কমে। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার জরুরি।

শরীয়তপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মাদবর বলেন, করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ । করোনার প্রভাব শরীয়তপুরেও পড়েছে। তাই করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা জেলা কৃষক লীগ রাস্তায় নেমেছি। শহরের রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছি। ‘এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সামর্থের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করলাম। ভবিষ্যতেও এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৯ এপ্রিল। কৃষক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় মাস্ক বিতরণ।

কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে প্রত্যেক জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নের নেতাদের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা