সারাদেশ

বরশিালে ৭ টন নিষিদ্ধ পলথিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে কাভার্ডভ্যান ভর্তি ৮৩টি বস্তায় প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও হেলপারকে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড প্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের এ অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ৮৩ বস্তা পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়।
রোববার দুপুর ২টার দিকে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় ওই দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত।

তোতা মিয়া আরও জানান, ‘পুলিশের হেফাজতে রাখা কাভার্ডভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল। পরবর্তী জব্দকৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন গাজীপুরে প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টে প্রেরণের জন্য আমার জিম্মায় দেয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা