রাঙামাটিতে ট্রাক খাদে, নিহত ১ 
সারাদেশ

রাঙামাটিতে ট্রাক খাদে, নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে ফল বোঝাই ট্রাক খাদে পড়ে চালক সবুজ মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সবুজ মিয়া রাঙামাটি শহরের আপার রাঙামাটি এলাকার আলী আকবরের ছেলে। আহত অপর দু’জন হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার ফকিরহাট এলাকার রতন দাশ (৩২) এবং রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পিয়াস উদ্দিন (২৩)।

পুলিশ জানায়, সোমবার সকালে চট্টগ্রাম থেকে একটি ট্রাক (চট্টমেট্রো-ন-২৪১৮) ফল বোঝাই করে রাঙামাটি শহরে আসছিল। পথিমধ্যে ট্রাকটি দেপ্পোছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হয়। এতে হেলপারসহ আহত হন দুইজন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা