সারাদেশ

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছেন স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা এলাকায় সম্পা বেগম (২২) নামে এক গৃহবধূ মারা গেছেন। তার স্বজনদের অভিযোগ, তাকে বিষ খাওয়ানো হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পা বেগম সাতক্ষীরা সদরের রাজনগর এলাকার বাবলু সরদারের মেয়ে। এঘটনার পরই তার স্বামী হবি সরদার (২৭) পালিয়েছেন বলে সম্পার স্বজনরা জানিয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। ওসি জানান, সম্পার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

সম্পা বেগমের চাচতো ভাই আবুল কাশেম জানান, তার স্বামী হবি সরদার একজন মাদক কারবারি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে সম্পা অনেকদিন বাবার বাড়িতে ছিল।

রোববার বিকালে সে তার স্বামীর বাসায় যায়। সেখানে গেলে তারা তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। পরে তার স্বামীই তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। স্ত্রীকে হাসপাতালে রেখে সে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পা বেগমের রিয়াদ নামের ৫ বছরের একটি ছেলে রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা