সারাদেশ

মামুনুল গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ঢাকায় গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এই ঘটনায় সারা দেশের মত ব্রাহ্মণবাড়িয়ায়ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।

রোববার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন।

তবে এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর ৯ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রগুলোতে এলএমজি পোস্ট বসানো হয়।

রোববার বিকেল থেকে জেলা শহরের প্রধান সড়ক গুলোতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পিকআপভ্যানে করে পুলিশ সদস্যরা শহরে মহড়া দিচ্ছেন। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদেরও মহড়া দিতে দেখা গেছে।

যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, লকডাউনের জন্যই এই পুলিশি মহড়া। তবে লকডাউনের গত দিনগুলোতে পুলিশের এমন মহড়া লক্ষ্য করা যায়নি।

পুলিশের মহড়া সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, লকডাউন কার্যকরে আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চলমান কার্যক্রমেরই অংশ এই মহড়া। এটি ব্যতিক্রম কিছু না। যেকেনো অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় দায়ের হওয়া ৫৫টি মামলায় রোববার সকাল পর্যন্ত ২৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা