সারাদেশ

অপরাধ দমনে বরিশালে ২ শতাধিক সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: অপরাধ দমনে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বসছে দুই শতাধিক সিসি ক্যামেরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সিসি ক্যামেরা স্থাপনের এই উদ্যোগ নিয়েছে।

এরই মধ্যে রোববার সকাল থেকে নগরীর জনগুরুত্বপূর্ণ সদর রোড, গীর্জামহল্লা ও চাকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন চারটি থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেন, এ ক্যামেরা স্থাপনের মাধ্যমে মহানগরীতে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছি।

বিএমপি কমিশনার বলেন, ‘আধুনিক বিশ্বে অনেক ঘটনাই সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ হচ্ছে। সেই ধারাবাহিকতায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২ শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘সিসি ক্যামেরার মাধ্যমে নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারীদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এতে অপরাধ অনেকাংশে কমে আসবে বলে আশাবাদী নগর পুলিশ কর্তৃপক্ষ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা