সারাদেশ

স্বাস্থ্যবিধি অমান্যে মৌলভীবাজারে ৩৫ হাজার ৬শ’ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে লকডাউন প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় স্বাস্থ্যবিধি ও কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ মামলায় সর্বমোট ৩৫,৬০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা কাজিরবাজার এলাকার জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনকে সরকারি নির্দেশ অমান্য করায় ১৫,০০০/- টাকা জরিমানা করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৭ টি মামলায় সর্বমোট ১৭,৫০০/- টাকা জরিমানা করেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার শ্রীরামপুর এলাকার ইত্যাদি ফার্নিচারকে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০,০০০/- টাকা জরিমানা করাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৮ টি মামলায় সর্বমোট ১৪,০০০/- টাকা জরিমানা করেন।

অপরদিকে গিয়াসনগর, মোকামবাজার ও জেলা সদরে পরিচালিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের সম্মিলিত অভিযানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১২ টি মামলায় ৪,১০০/- টাকা জরিমানা করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এবং দণ্ডবিধি- ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। সর্বাত্মক লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা