সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি : রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় মালবাহী (পিকআপ) ফলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ৫শ’ ফুট নিচে গভীর খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

সোমবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালক মোঃ সবুজ হোসেন (২৫)নিহত হয়। এতে হেলপার পিয়াস উদ্দিন(২১) ও আরোহী রতন দাশ(২৬) আহত হয়। আহতরা রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শওকত আকবর বলেন,সকাল সাড়ে ৯টায় চালক সবুজকে হাসপাতালে আনার সাথে সাথেই মারা যায়। বাকি আহত ২জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ২ জনের অবস্থাও তেমন ভাল না।

জানা গেছে,নিহত চালক সবুজের বাড়ি রাঙামাটি সদর উপজেলা ,হেলপার গিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাস ষ্টেশন ও রতন দাশের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ফকির হাট এলাকায়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত চালক সবুজের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা