সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু

নিয়ামুল ইসলাম আকঞ্জি (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছাদের ওপর বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইনুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়া এলাকার ৩ং ওয়ার্ডের আলামীন মিয়ার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছাদের ওপর ঘুড়ি ওড়ানোর সময় মাইনুদ্দিনের ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে গাছ থেকে ঘুড়ি পাড়তে গেলে বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাইনুদ্দিন।

পরিবারের লোকেরা আহত অবস্থায় মাইনুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইনুদ্দিন মারা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিনের হা-পা পুড়ে গিয়েছিল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, হাসপাতালে সূত্রে জানতে পারি, মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা