সারাদেশ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫, মৃত্যু ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ এ তথ্য নিশ্চিত করেছে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ থেকে ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় মোট ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ লকডাউন করায় সেখান থেকে পালিয়ে মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলায় যান অনেকে। মুন্সীগঞ্জের করোনায় আক্রান্ত বেশিরভাগই নারায়ণগঞ্জ থেকে গিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা